মার্চ ১৩, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা জাতীয় ঢাকা

ঢাকার চাই ১২৪ রান প্লে-অফ নিশ্চিত করতে

বাঁচা মরার লড়াইয়ে খুলনা টাইটান্সকে ৯ উইকেটে ১২৩ রানেই আটকে দিয়েছে ঢাকা ডায়নামাইটস। অর্থাৎ, প্লে-অফ নিশ্চিত করতে হলে সাকিব আল হাসানের দলকে করতে হবে ১২৪ রান।

খুলনা টাইটান্সের বিদায় নিশ্চিত হয়ে গেছে অনেক আগেই। জয় পরাজয়ে আসলে তাদের তেমন কিছু যায় আসে না। তবে বিপিএলের রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচটি ঢাকা ডায়নামাইটসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই ম্যাচের উপর নির্ভর করছে টুর্নামেন্টে তাদের টিকে থাকা।

মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে হেরে বোলিংয়ে নামতে হয়েছে ঢাকা ডায়নামাইটসকে। বোলাররা অবশ্য হতাশ করেনি। সাকিব-রুবেলদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুলনার ব্যাটসম্যানরা হাত খুলে খেলতে পারেননি।

নাজমুল হাসান শান্ত আর ডেভিড উইজ যা একটু লড়াই করেছেন। ২০ বলে একটি করে চার ছক্কায় শান্ত করেন ২৪ রান। আর ২৭ বলে সমান চার ছক্কায় ৩০ রানে অপরাজিত থাকেন উইজ।

ঢাকার বোলারদের মধ্যে সবচেয়ে সফল রুবেল হোসেন। ৪ ওভারে ২৭ রান খরচায় ২টি উইকেট নেন এই পেসার। ২টি উইকেট নেন সাকিবও, তবে তিনি ৪ ওভারে ৩২ রান খরচ করেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24