মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ নারী ও শিশু প্রশাসন

পিরোজপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

নিউজ ডেস্ক:

পিরোজপুরের নাজিরপুরে শারীরিক ও বাক প্রতিবন্ধী এক তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

গত সোমবার দুপরে উপজেলার দেউলবাড়ী ইউনিয়নের বিল ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিন রাতে ধর্ষিতার ভাই বাদি হয়ে অভিযুক্ত নয়ন রায়ের (২০) বিরুদ্ধে নাজিরপুর থানায় মামলা দায়ের করেন।

আজ মঙ্গলবার সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে পুলিশ নয়ন রায়কে গ্রেপ্তার করেছে। নয়ন ওই গ্রামের নিরঞ্জন রায়ের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার দেউলবাড়ী ইউনিয়নের বিল ডুমুরিয়া গ্রামের নিরঞ্জন রায়ের ছেলে নয়ন রায় গত সোমবার দুপুরে তার প্রতিবেশী শারীরিক ও বাক প্রতিবন্ধী এক তরুণীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে।মেয়েটির চিৎকার শুনে বাড়ির পাশে জমিতে কাজ করতে থাকা তার মা-বাবা ছুটে এলে ধর্ষক পালিয়ে যায়। ধর্ষিতা বিষয়টি ইশারায় পরিবারের লোকজনকে অবগত করে। এ ঘটনায় ওই দিনরাতে ধর্ষিতার ভাই বাদি হয়ে থানায় মামলা করলে আজ মঙ্গলবার সকালে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক নয়নকে গ্রেপ্তার করে।

মামলার তদন্তকারী অফিসার নাজিরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, গ্রেপ্তারের পর অভিযুক্ত নয়ন ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে, ইতোপূর্বেও সে বিভিন্ন সময় মেয়েটি বাড়িতে একা পেয়ে একাধিক বার ধর্ষণ করেছে।

নাজিরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি/তদন্ত) মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষক নয়নকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

ডেভিল হান্টে গ্রেফতার আরও ৬৭৮

banglarmukh official

দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের যে বার্তা দিলেন সেনাপ্রধান

banglarmukh official

অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নাই: আইজিপি

banglarmukh official