মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রশাসন বরিশাল

বরিশাল কোস্টগার্ডের অভিযানে ৫ মণ জাটকা উদ্ধার

স্টাফ রিপোর্টার//

বরিশালে অভিযান চালিয়ে তিনটি যাত্রীবাহি লঞ্চ থেকে ৫ মণ জাটকা ইলিশ মাছ উদ্ধার করেছে কোস্টগার্ড।

সোমবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন লাগোয়া কড়াইতলা নদীতে এই অভিযান পরিচালিত হয়েছে।তবে অভিযানে জাটকা পাচারের সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

কোস্টগার্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিসিজিএস বগুড়া রেজাউল করিম জানিয়েছেন-ভোলা থেকে লঞ্চযোগে জাটকা বরিশালে আসছে এমন সংবাদে তাঁর নেতৃত্বে একটি টিম কড়াইতলা নদীতে অবস্থান নেয়।বেলা সাড়ে ১১টার পরে পর্যায়ক্রমে আসা এমএল সোহাগী, এমভি ইনজাম, এম এল আল আবসার ও গ্রীন ওয়াটার-৫ নামক লঞ্চ থামিয়ে তল্লাশি করে ২০০ কেজি জাটকা পাওয়া যায়।

কিন্তু পাচারের সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।পরবর্তীতে মাছগুলো বরিশাল ডিসিঘাটে নিয়ে আসা হয়।সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা, মন্দির ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম।

এই অভিযানে আরও অংশ নেন কোস্টগার্ডের এলএস (সিডি) ইকরাম হায়দার, এলএস আব্দুল মান্নান এবং এল এম ই ইমরান।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official