মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
নারী ও শিশু প্রশাসন বরিশাল

বরিশালে কুকুর টেনে তুলল নবজাতকের লাশ

অনলাইন ডেস্ক:

বরিশালের বানারীপাড়া উপজেলার জোয়ারের পানিতে সন্ধ্যা নদীতে ভেসে আসে এক নবজাতকের মরদেহ। হতভাগ্য শিশুটির পরিচয় পাওয়া যায়নি। তবে একটি কুকুর নদীর তীরে টেনেহিঁচড়ে তার মরদেহটি তুলে আনে।

শনিবার রাত ১১টার দিকে উপজেলার চাখার ইউনিয়নের মিরেরহাট বেল্লাল হুজুরের ইটভাটা সংলগ্ন সন্ধ্যা নদীর তীর থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া থানা পুলিশের ওসি মো. খলিলুর রহমান বলেন, স্থানীয় চৌকিদার মকবুল হোসেন ওই শিশুর লাশ কুকুরে টেনেহিঁচড়ে নিয়ে যেতে দেখে থানা পুলিশকে জানান। পরে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।এ ব্যাপারে স্থানীয় চৌকিদার মকবুল হোসেন বাদী হয়ে মামলা করেছেন।

ওসি আরও বলেন, রোববার সকালে ময়নাতদন্তের জন্য নবজাতকের মরদেহ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। ওই নবজাতকের পরিচয় জানার চেষ্টা চলছে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official