মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
দূর্ঘটনা নারী ও শিশু প্রশাসন বরিশাল

বরিশালে যাত্রীবাহী বাসের চাপায় স্কুলছাত্র নিহত

অনলাইন ডেস্ক:

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় ডিপজল দত্ত (৮) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

সে গৌরনদী উপজেলার পিংগলাকাঠী গ্রামের দিপু দত্তের পুত্র ও স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ডিপজল তার দাদির সাথে বামরাইল ইউনিয়নের মোড়াকাঠী গ্রামে নিকটাত্মীয় মন্টু আইচ’র বাড়ীতে বেড়াতে এসেছিলো।

শনিবার বিকাল সাড়ে ৩ টার দিকে বামরাইল এবি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে মহাসড়ক পারপারের সময় বরিশালের চরমোনাই মাহফিল থেকে ফেরা একটি যাত্রীবাহি বাস ডিপজলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। এ ঘটনায় গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official