মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ নারী ও শিশু প্রশাসন বরিশাল

বরিশালে যৌতুকের দাবিতে নির্যাতন সইতে না পেরে গৃহবধুর আত্মহত্যা

অনলাইন ডেস্ক:

যৌতুকের দাবিতে পাষন্ড স্বামীর অমানুষিক নির্যাতন সইতে না পেরে তানিয়া বেগম (২৩) নামের এক গৃহবধুর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

পুলিশ লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার মোহনকাঠী গ্রামে।

থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, উপজেলার দত্তেরাবাদ গ্রামের দিনমজুর আবদুল খালেক খানের কন্যা তানিয়া বেগমের (২৩) সাথে একই উপজেলার বড় বাশাইল গ্রামের শাহিন মোল্লা ওরফে বাবুর একবছর আগে বিয়ে হয়। বিয়ের সময় বর পক্ষের দাবিকৃত ৮০হাজার টাকা যৌতুক দেয় তানিয়ার বাবা। অতিসম্প্রতি তানিয়ার শ্বশুর বাড়ির লোকজনে ফের ২০ হাজার টাকা যৌতুক দাবি করে। এতে অপারগতা প্রকাশ করায় বৃহস্পতিবার দুপুরে তানিয়াকে শারিরিকভাবে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। নিরূপায় হয়ে তানিয়া তার মামা বাড়ি মোহনকাঠী গ্রামের সিরাজ হাওলাদারের বাড়িতে গিয়ে ওঠেন।

শুক্রবার দুপুরে বাড়ির সবাই নামাজ পরতে যাওয়ার পর মানসিকভাবে বিধ্বস্ত তানিয়া তার মামার ঘরের আড়ার সাথে নিজের ব্যবহৃত ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official