মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রশাসন বরিশাল

বরিশালে স্কুলের সামনে সিগারেট বিক্রি করায় ২ বিক্রেতার কারাদন্ড

অনলাইন ডেস্ক:

বরিশাল নগরীর জেলা স্কুলের সামনের দোকানগুলিতে সিগারেট ও তামাকজাত দ্রব্য বিক্রি করায় ২ দোকানদারকে ৭ দিনের  বিনাস্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

আজ রবিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় বরিশাল জেলা স্কুলের সামনে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- বরিশাল জেলা স্কুলের সামনের চায়ের দোকানদার ধলু তালুকদারের ছেলে  বাদল তালুকদার(৩০),মৃত আবুল কাশেম শিকদারের ছেলে মো রফিক(৩২)।

সূত্র জানায়,আজ দুপুরে সরকারি নির্দেশের তোয়াক্কা না করে প্রকাশ্যে এসব দোকানে সিগারেট-গুল-তামাক বিক্রয় করার অভিযোগ পেয়ে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী অভিযান পরিচালনা করেন।এবং উভয় দোকানদারকে ৭ দিনের বিনাস্রম কারাদন্ড দেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মৌ আব্দুল হালিম নেতৃত্বে একদল পুলিশ অভিযানে সহযোগীতা করেন।

এসময় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, ইভটিজিং ও স্কুল কলেজের সামনে বিড়ি-সিগারেট বিক্রয়ের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।

এবিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আব্দুল হালিম জানান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের তৎপরতা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে জেলা প্রশাসনের এ সকল অভিযানে তাৎক্ষনিক সহযোগীতা আরো জোরদার করা হবে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official