মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় রাজনীতি

বাঙালি কখনো মাথা নত করে না : পাটমন্ত্রী

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, এখনো বাংলাদেশের ইতিহাস বিকৃত করার জন্যে একটি মহল তৎপর রয়েছে। যারা বায়ান্ন দেখেনি একাত্তর দেখেনি, তাদেরকে বায়ান্ন ও একাত্তরের ইতিহাস জানানো আমাদের কর্তব্য।

শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় মুড়াপাড়া সরকারি কলেজের বীরপ্রতীক গাজী অডিটোরিয়ামে কবিতা পাঠের আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রূপগঞ্জ সাহিত্য পরিষদ ও রূপগঞ্জ প্রেসক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে।

গোলাম দস্তগীর গাজী বলেন, পৃথিবীর মধ্যে এমন কোনো রাষ্ট্র নেই যে ভাষার জন্য রক্ত দিতে হয়েছে, একমাত্র বাংলাদেশ ভাষার জন্য রক্ত দিয়েছে বলেই আমরা বাংলা ভাষা পেয়েছি।

তিনি আর বলেন, বাঙালি কখনো মাথা নত করে না এবং কখনো করবে না। এই চেতনায় বাঙালিরা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

রূপগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি আলহাজ আলম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি মোহাম্মদ সেলিম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভুঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, মারুফ-শারমীন স্মৃতি সংস্থার সভাপতি লায়ন আলহাজ মোহাম্মদ মোজাম্মেল হক ভুঁইয়া, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, মুড়াপাড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুকুমার দাস, রূপগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি মকবুল হোসেন, সাত্তার আলী সোহেল, সাধারণ সম্পাদক খলিল সিকদার, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, জিএম সহিদ, এসএম শাহদাত, আশিকুর রহমান হান্নান, সাইফুল ইসলাম, ইমদাদুল হক দুলাল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল মোল্লা, আবির হোসেন প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24