মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ রাজনীতি

আমার শেষ ইচ্ছা ভোলা-বরিশাল সেতু নির্মাণ : ভোলায় তোফায়েল

আপনাদের ভালোবাসায়ই আজ আমি তোফায়েল আহমেদ। আপনাদের এ ভালোবাসা আমার শ্রেষ্ঠ পাওয়া। অনেকবার আপনাদের ভালোবাসার কারণে মন্ত্রী-এমপি হয়েছি। আমার শেষ ইচ্ছা ভোলা-বরিশাল সেতু করে আপনাদের নিয়ে রাজধানীতে যাব ইনশাআল্লাহ।

শুক্রবার দুপুরে ভোলা সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ভেলুমিয়া ও ভেদুরিয়া ইউনিয়নের তৃণমূল কর্মীদের সঙ্গে নির্বাচন-পরবর্তী মূল্যায়ন সভায় ভোলা সরকারি স্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তোফায়েল। এ সময় তিনি ভোলার মানুষের কাছে ঋণী উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ভোলা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনূছ, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, ভোলা প্রেস ক্লাবের সভাপতি এম হাবিবুর রহামানসহ ইউনিয়নের নেতারা।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24