মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় জেলার সংবাদ নির্বাচন রাজনীতি

এক উপজেলা ও ১২ কেন্দ্র স্থগিত, ৭ কর্মকর্তা গ্রেফতার

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে একটি উপজেলা ও ১২টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে অনিয়মের অভিযোগে সাতজন ভোটগ্রহণ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৩১ মার্চ) ভোটগ্রহণ শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি বলেন, অনিয়মের কারণে কুমিল্লার তিতাস উপজেলার সব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এর বাইরে ১২টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। কেন্দ্রগুলো হলো- মুন্সীগঞ্জের তিনটি, ঢাকার ধামরাইয়ের একটি, কুমিল্লার চান্দিনায় চারটি, মেঘনায় দুটি ও হোমনার দুটি কেন্দ্র। বাকি কেন্দ্রগুলোতে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

ইসি সচিব আরও জানান, ভোটগ্রহণ চলাকালে অনিয়মে জড়িত থাকায় সাত কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, রোববার দেশের ১০৭টি উপজেলার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৫১, ভাইস চেয়ারম্যান পদে ৫৩৩ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪০৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভোটের আগেই ৮৮ প্রার্থী জয়লাভ করেন। তাদের মধ্যে চোয়ারম্যান পদে ৩৯, ভাইস চেয়ারম্যান পদে ২২ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২৭ জন রয়েছেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24