মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ আন্তর্জাতিক জাতীয়

ক্রাইস্টচার্চে হামলায় নিহত তিন বাংলাদেশি

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের কাছে সেন্ট্রাল মসজিদে বন্দুকধারীর হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪৯ জন। নিহতদের মধ্যে রয়েছেন তিন বাংলাদেশি। এ ঘটনায় এখন পর্যন্ত এক নারীসহ চারজনকে আটক করেছে দেশটির পুলিশ।

স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে যখন এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, তখন শুক্রবারের জুমার নামাজের প্রস্তুতি চলছিল।

নিহত তিন বাংলাদেশি হলেন, কৃষিবিদ ড. মো. আব্দুস সামাদ, হোসনে আরা এবং একজনের নাম-পরিচয় জানা যায়নি।

ড. মো. আব্দুস সামাদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃ‌ষিতত্ব বিভাগের সাবেক অধ্যাপক। ড. মো. আব্দুস সামাদের গ্রা‌মের বা‌ড়ি কু‌ড়িগ্রাম জেলার না‌গেশ্বরী উপ‌জেলার স‌ন্তোষপুর গ্রামে। তিনি ৬ থেকে ৭ বছর আগে বাকৃবি থেকে অবসরে যান এবং স্থায়ীভাবে দুই ছেলেকে নিয়ে নিউজিল্যান্ডে বসবাস করেন।

এদিকে হামলার ঘটনায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, কালো পোশাক পরা এক ব্যক্তি হেলমেট পরে একটি মেশিনগান নিয়ে মসজিদে প্রবেশ করে হামলা চালায়। আল নূর মসজিদে হামলার পরই লিনউড নামের এক মসজিদে দ্বিতীয় হামলা চালানো হয়।

এ হামলার পর ক্রাইস্টচার্চের বাসিন্দাদের বাসা থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। এছাড়া তাদের প্রার্থনার জন্য আপাতত মসজিদে যেতেও নিষেধ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24