মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

ঝালকাঠিতে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ঝালকাঠি সদর উপজেলার চরভাটারাকান্দা গ্রামে ধানসিঁড়ি নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো মো. আমানুল্লাহ (১২) ও তার ভাই মো. আব্দুল্লাহ (১০)। এরা ধানসিঁড়ি ইউনিয়নের চর ভাটারাকান্দা গ্রামের দিন মজুর মো. সুমন হোসেনের ছেলে।

নিহত মো. আমানুল্লাহ ও তার ভাই মো. আব্দুল্লাহ স্থানীয় মোহাম্মদিয়া এতিম খানার প্রথম ও দ্বিতিয় শ্রেণিতে লেখা পড়া করত।
স্থানীয় কামরুল ইসলাম জানান, পরিবারের সকলের অগচরে বাড়ির পাসের ধানসিঁড়ি নদীতে গোসল করতে যায় দুই ভাই। অনেক সময় ধরে না পেয়ে পরিবারের লোকজন তাদের খোজাঁখুজি করে। পরে নদীতে ভাষতে দেখে তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন। দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঝালকাঠি সদর থানায় ওসি মো. নাসির উদ্দিন সরকার বলেন,‘ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় পানিতে ডুবে নিহত দুই ভাইকে দাফন করার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official