মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় নির্বাচন প্রচ্ছদ রাজনীতি

নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে : ইসি সচিব

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। পঞ্চম উপজেলা পরিষদের প্রথম ধাপে যে নির্বাচন হয়েছে, নির্বাচন কমিশন মনে করে নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

আজ রবিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে প্রথম ধাপে উপজেলা নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে সচিব এসব কথা বলেন।

সচিব বলেন, আমাদের কাছে যে তথ্য এসেছে মোটামুটি শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৭৮টি উপজেলার মধ্যে ৫ হাজার ৮৪৭টি কেন্দ্রের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বিভিন্ন অনিয়মের কারণে ২৮টি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে। এগুলোতে পরবর্তীতে ভোটগ্রহণ করা হবে। এ ছাড়া অন্যান্য কেন্দ্রগুলো সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

ভোটারদের উপস্থিতির হার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, উপস্থিতির হার এখনো জানা যায়নি। ভোট গণনা শুরু হয়েছে। এটা শেষ হলে পরবর্তীতে জানা যাবে কত শতাংশ ভোট পড়েছে।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ভোটারদের উপস্থিতি সন্তোষজনক উল্লেখ করে তিনি বলেন,‘স্বাভাবিকভাবে যখন খুব বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক অংশগ্রহণকারী হয় এবং সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে, তখন স্বাভাবিকভাবেই ভোটারদের উপস্থিতি বাড়ে। অনিয়মের কারণে কয়েকজন নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে ইসি সূত্র জানায়।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24