মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

পটুয়াখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে শহরের স্মৃতিসৌধে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

জেলা প্রশাসন, জেলা পুলিশ, স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করে। এ সময় উপস্থিত ছিলেন মহিলা সংসদ সদস্য কাজী কানিজ শুলতানা, জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, পৌর মেয়র মো. মহিউদ্দিন আহমেদসহ নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ ছাড়া বিকালে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জেলা ও সকল উপজেলায় দিবসটি উদযাপন করা হবে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official