মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
দূর্ঘটনা বরিশাল

পিরোজপুর মার্কেটে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই

অনলাইন ডেস্ক:

পিরোজপুর শহরের একটি মার্কেটে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করেছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (১৫ মার্চ) সকাল ৬টার দিকে শহরের ক্লাব রোডের একটি মার্কেটে এ আগুন লাগার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি রেক্সিনের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর তা পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দুইঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে রয়েছে- রেক্সিনের দোকান, ফলের দোকান, ওষুধের ফার্মেসি, বইয়ের লাইব্রেরি ও সেলুন দোকান।

পিরোজপুর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব অভিযোগ করে বলেন, সঠিক সময় বিদ্যুতের লাইন বন্ধ না করায় ফায়ার সার্ভিসের কাজ কিছুটা বিলম্বিত হয়েছে।

পিরোজপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হক আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করলেও ধারণা করা হচ্ছে ১৫ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official