মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ

প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করলেন ডাকসু ভিপি নুর

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যান ডাকসু ও হল সংসদের নির্বাচিত নেতারা।

নবনির্বাচিত ভিপি নুর তার বক্তব্যে প্রদানকালে বলেন, ছোটবেলায় আমি মাকে হারিয়েছি। আপনার মাঝে আমি আমার মায়ের ছবি খুঁজে পাই। তখন প্রধানমন্ত্রী তাকে পাশে বসান। এ সময় নুর প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করেন।

নূর তার বক্তব্যে প্রধানমন্ত্রীর সহযোগিতা নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানের দাবি জানান তিনি।

প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করলেন ডাকসু ভিপি নুর

নুরুল হক নুর বক্তব্য দেওয়ার পর আমন্ত্রিত নেতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24