মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রশাসন

বরগুনায় ইয়াবাসহ দুই বিক্রেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক:

বরগুনায় এক হাজার ১২৭ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (০৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ।

ওসি হারুন-অর-রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (০৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে বরগুনা সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের ছোট পোটকাখালী এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মাদকবিক্রেতাকে আটক করে ডিবি পুলিশ। সেসময় তাদের কাছ থেকে এক হাজার ১২৭ পিস ইয়াবা জব্দ করা হয়।

আটকরা হলেন ওই এলাকার খলিল গাজীর ছেলে জহিরুল ইসলাম ও রুস্তুম মুসুল্লির ছেলে আব্দুর রহমান। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

ডেভিল হান্টে গ্রেফতার আরও ৬৭৮

banglarmukh official

দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের যে বার্তা দিলেন সেনাপ্রধান

banglarmukh official

অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নাই: আইজিপি

banglarmukh official