মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রশাসন বরিশাল

বরিশালে ছুটিতে বাড়ি এসে ইয়াবা বিক্রি করেন কারারক্ষী

নিউজ ডেস্ক:

বরিশাল নগরীর জিয়া সড়ক এলাকায় ইয়াবা বেচাকেনার সময় মাইনুল হাসান ওরফে মিলন হাওলাদার নামের (৩৫) এক কারারক্ষীসহ দুইজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। সোমবার দুপুর ১টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাইনুল হাসান পটুয়াখালী জেলা কারাগারের কারারক্ষী। তার ব্যাচ নম্বর (নং ৪২৬৩৮)। মাইনুল নগরীর জিয়া সড়ক এলাকার মৃত মকবুল হাসান হাওলাদারের ছেলে। গ্রেফতার অপরজন সোহগ মৃধা (৩০) নগরীর জিয়া সড়ক এলাকার রশিদ মৃধার ছেলে।

বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সিনিয়র সহকারী কমিশনার (এসি) নাসির উদ্দিন মল্লিক বলেন, পটুয়াখালী জেলা কারাগারের কারারক্ষী মাইনুল হাসানের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ ছিল। মাইনুল ছুটিতে বাড়িতে এসে ইয়াবা বিক্রি করতেন। ছুটি ছাড়াও মাঝেমধ্যে কর্মস্থল থেকে না বলে বাড়িতে এসে ইয়াবা বিক্রি করতেন তিনি।

সোমবার দুপুর ১টার দিকে জিয়া সড়ক এলাকা থেকে সোহাগ নামের এক যুবককে পাঁচ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এরপর সোহাগের স্বীকারোক্তি অনুযায়ী ওই এলাকা থেকে ইয়াবা বিক্রেতা কারারক্ষী মাইনুলকে গ্রেফতার করা হয়।

এ সময় মাইনুলের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে বলেও জানান এসি নাসির উদ্দিন মল্লিক।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official