মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ প্রশাসন বরিশাল

বরিশালে ট্রলারভর্তি ৩০ মণ জাটকা জব্দ

স্টাফ রিপোর্টার//

বরিশালে কোস্টগার্ডের অভিযানে একটি কাঠের ট্রলার (ইঞ্জিন চালিত নৌকা) ভর্তি ৩০ মণ জাটকা জব্দ করা হয়েছে।

রবিবার দুপুরে কীর্তনখোলা নদীর ডিসি ঘাট সংলগ্ন এলাকায় জেলা মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

এছাড়া ট্রলারটি উপজেলা নির্বাহী কর্মকর্তার জিম্মায় দেয়া হয়েছে। এরআগে বরিশাল সদর উপজেলার চরমোনাই সংলগ্ন কালাবদর নদীতে কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার খন্দকার মনিরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে ট্রলার ভর্তি ৩০ মন জাটকা জব্দ করা হয়।

তবে ওই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন জেলা মৎস্য অফিসের কর্মকর্তা বিমল চন্দ্র দাস।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official