মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
প্রশাসন বরিশাল

বরিশালে ফুটপাত দখলমুক্ত রাখতে পুলিশের উচ্ছেদ অভিযান

বরিশাল নগরীর ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান চালিয়ে মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশ। সেই অভিযানে ২৫ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের পাশাপাশি অবৈধভাবে পরিচালিত দোকান মালিকদের সতর্ক করে দেওয়া হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে কোতয়ালি মডেল থানার সহকারি কমিশনার (এসি) রাসেলের নেতৃত্বে শহরের ফজলুল হক অ্যাভিনিউ রোডের পুলিশ সুপারের সামনে থেকে লঞ্চঘাট পর্যন্ত এই অভিযান চলে।

কোতয়ালি পুলিশ জানিয়েছে, অন্তত আধা কিলোমিটার ফুটপাতে অভিযান চালিয়ে ২৫টি অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের পাশাপাশি ১৩ ব্যবসায়িকে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে তাঁরা সড়ক বা ফুটপাতে আগামীতে ব্যবসা প্রতিষ্ঠানে দোকান বসাবেন না এই মর্মে মুচলেকা দিলে মুক্তি দেওয়া হয়েছে।

এই তথ্য নিশ্চিত করে এসি রাসেল জানিয়েছেন, ভ্রাম্যমাণ ব্যবসায়িরা শহরের অধিকাংশ ফুটপাত দখল করে দোকানদারি করে আসছিলেন। ফলে ফুটপাত দিয়ে জনসাধারণ চলাচলে চরম আকারে ভোগান্তি দেখা দেয়।

এই বিষয়টি উচ্চপদস্থ কর্মকর্তারা জানতে পেরে ব্যবসায়িদের উচ্ছেদে পদক্ষেপ নেওয়ার নিদের্শ দিয়েছেন। মুলত সেই নির্দেশনার আলোকে বুধবার অভিযান চালিয়ে ব্যবসায়িদের সরিয়ে ফুটপাত দিয়ে পথচারীদের চলাচল উপযোগী করে তোলা হয়েছে।

এমনকি আগামীতে যেন কোন ব্যবসায়ি না বসে সেজন্য সতর্ক করে দেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official