মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
দূর্ঘটনা প্রশাসন বরিশাল

বরিশালে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত ৫টি বসতঘর

স্টাফ রিপোর্টার//শামীম ইসলাম:

বরিশাল নগরীর কাউনিয়া সাবান ফ্যাক্টরি এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়েছে অন্তত ৫টি বসতঘর। এতে কমপক্ষে ৫ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।

সোমবার (০৪ মার্চ) বেলা পৌনে দুইটার দিকে ওই এলাকার আব্দুর রশিদের ভাড়াটিয়া ঘরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে- আব্দুর রশিদের ভাড়াটিয়া বাসার রান্নঘরে আগুন জলতে দেখা যায়। কিছু বুঝে উঠার আগেই সেই আগুন পার্শ্ববর্তী ঘরগুলো ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। কিন্তু এর আগে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) দেবাশিষ বিশ্বাস জানিয়েছেন- আগুন নিয়ন্ত্রণে নিতে তাদের দুটি ইউনিট কাজ করে। প্রায় ৩৫ মিনিট চেষ্টা চালিয়ে একপর্যায়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কিন্তু এর আগেই ঘরগুলোর আংশিক পুড়ে গেছে।

এই অগ্নিকান্ডে প্রাথমিকভাবে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি নির্ণয় করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official