মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
দূর্ঘটনা বরিশাল

বরিশালে যাত্রীবাহী বাস উল্টে ধানক্ষেতে, আহত ১৫

নিউজ ডেস্ক:

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে উল্টে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর ৯ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে আগৈলঝাড়ার-পয়সারহাট সড়কের ফুল্লশ্রী বাইপাস নামক এলাকায়।

আহত যাত্রীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ফুল্লশ্রী বাইপাস এলাকা অতিক্রমকালে গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো-ব ১৮-৮৬৮৬) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ধানক্ষেতে উল্টে পড়ে।

হাবিবুর রহমান নামে এক যাত্রী জানিয়েছেন, রাজধানী ঢাকা থেকে বুধবার রাত ১০টার দিকে যাত্রী নিয়ে পয়সারহাটের উদ্দেশে ছেড়ে যায় বাসটি। কিন্তু গাড়ির চালক ইদ্রিস মিয়া চলন্ত গাড়িতেই ঝিমুচ্ছিলেন। চালকের ঝিমুনিতেই এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। দুর্ঘটনার পরপরই চালক ও হেলাপার পালিয়ে গেছে।

আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। তাদের মধ্যে গুরুতর আহত ৯ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official