মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
আদালতপাড়া জেলার সংবাদ নারী ও শিশু বরিশাল

বরিশালে শিশু ধর্ষণের দায়ে শিশুর ১০ বছরের কারাদন্ড

বরিশালের মেহেন্দীগঞ্জে শিশু কন্যা ধর্ষণের দায়ে এক শিশুকে ১০ বছরের কারাদন্ড প্রদান করেছে আদালত। সোমবার আসামীর অনুপস্থিতিতে বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক মোঃ আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত আসামী হলেন, উপজেলার আন্দার মানিক এলাকার আবুল হোসেন হাওলাদারের ছেলে হারুন হাওলাদার (১৩)।

মামলার বরাত দিয়ে বেঞ্চ-সহকারী আজিবর রহমান জানান, ২০০৭ সালের ২৩ মে বিকাল ৫টায় শিশু কন্যাকে পেয়ারা দেয়ার কথা বলে ওই আন্দার মানিক এলাকার আকাব্বর হাওলাদারের তিলের ক্ষেতে নিয়ে যায়।

সেখানে জোড় পূর্বক শিশুকে ধর্ষণ করে হারুন। এ ঘটনায় ২৪ মে ধর্ষীতার পিতা বাদী হয়ে মামলা দায়ের করে। একই বছরের ৮ আগস্ট এসআই হাবিবুর রহমান হারুনকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেন।

সোমবার ১২ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ আদেশ দেন।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official