মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
প্রশাসন বরিশাল

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কার্যালয় পরিদর্শনে উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা

স্টাফ রিপোর্টার//

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কার্যালয় পরিদর্শন করেছেন বিভিন্ন দেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা। রোববার সকাল ১০টার দিকে নগরীর আমতলা মোড়ে অবস্থিত বরিশাল মেট্রোপলিটন পুলিশের কার্যালয় পরিদর্শন করেন ন্যাশনাল ডিফেন্স কোর্সের ইন্টারনাল স্টাডি ট্যুরের সদস্যরা।

বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নাইজেরিয়া ও শ্রীলঙ্কার ব্রিগেডিয়ার জেনারেল এবং যুগ্ম-সচিব পদ মর্যাদার ২৫ সদস্যের ন্যাশনাল ডিফেন্স কোর্সের ইন্টারনাল স্টাডি ট্যুরের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মেজর জেনারেল মোশফেকুর রহমান। অতিথিদের অভ্যর্থনা জানান বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোশারফ হোসেন।

ছবি: সংগ্রহ।

পরে কনফারেন্স রুমে পুলিশ কমিশনার মোশারফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের অবকাঠামো, সফলতা, ভবিষ্যত কর্মপরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ডকুমেন্টারি উপস্থাপন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার মাহ্ফুজুর রহমান।

ন্যাশনাল ডিফেন্স কোর্সের সদস্যরা প্রশ্নোত্তর পর্বে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারেন এবং তাদের মতামত দেন।

ছবি: সংগ্রহ।

সভা শেষে পরিদর্শক দল এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাদের মধ্যে শুভেচ্ছা স্মারক সম্মাননা ক্রেস্ট বিনিময় হয়। অতিথিবৃন্দ বরিশাল মেট্রোপলিটন পুলিশের আতিথেয়তায় মুগ্ধ হন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official