মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রশাসন বরিশাল

বরিশাল র‌্যাবের অভিযানে ইয়াবাসহ পিতা-পুত্র গ্রেপ্তার

নিউজ ডেস্ক:

পিরোজপুরের স্বরূপকাঠিতে ১১০ পিস ইয়াবাসহ সাবেক পুলিশ সদস্য মজিবর রহমান তার পুত্র মিজানুর রহমান (শাওন) কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ রবিবার আসামিদের পিরোজপুর কোর্টে পাঠানো হয়েছে। শনিবার রাতে বরিশাল র‌্যাব-৮ এর একটি দল উপজেলার সুমদয়কাঠি ইউনিয়নের অশ্বথ্যকাঠি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।

মামলার তদন্তকারি কর্মকর্তা নেছারাবাদ থানার এস আই দিলীপ কুমার জানান, শনিবার রাতে র‌্যাব সদস্যরা ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তারকৃতদের থানায় সোপার্দ করেন।

এ ব্যাপারে র‌্যাবে- ৮ এর ডিএডি মো. মামুনুর রশিদ খান বাদী হয়ে নেছারাবাদ থানায় মাদক নিয়ন্ত্রক আইনে একটি মামলা দায়ের করেন।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official