মার্চ ১৪, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় ঢাকা রাজনীতি

বিএনপি নেতাদের ধন্যবাদ জানালেন হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘অতীতে বেগম জিয়া অসৌজন্যতা দেখালেও, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অসুস্থ অবস্থায় দেখতে এসে সহমর্মিতা প্রকাশের জন্য বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দকে ধন্যবাদ।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে এসে প্রেসক্লাবে এ সভায় যোগ দেন ড. হাছান মাহমুদ।

সাংবাদিকদের তিনি বলেন, ‘ রবিবার ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেনসহ বিএনপির কয়েকজন সিনিয়র নেতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অসুস্থ অবস্থায় দেখতে যান। এ সৌজন্যতা ও সহমর্মিতার জন্য তাদের ধন্যবাদ জানাই। রাজনীতিতে সৌজন্যতা ও সহমর্মিতা থাকাই উচিত।’এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম জিয়ার ছেলে আরাফাত রহমানের মৃত্যুসংবাদে সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমবেদনা জানাতে খালেদা জিয়ার কাছে গেলে দশ মিনিট দাঁড়িয়ে থাকার পরও দরোজা খোলা হয়নি। খালেদা জিয়া সৌজন্যতা রক্ষা করেননি।’

তিনি আরো বলেন, ‘সৌজন্যতা দেখাতে খালেদা জিয়া ব্যর্থ হলেও, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ গতকাল হাসপাতালে গিয়ে যে সৌজন্যতা ও সহমর্মিতা দেখিয়েছেন সেজন্য তাদের ধন্যবাদ ও সাধুবাদ জানাই।’

এর আগে বক্তৃতায় প্রয়াত সাংবাদিক ও পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীরকে তরুণ প্রজন্মের সাংবাদিকদের জন্য এক অনন্য উদাহরণ হিসেবে বর্ণনা করেন ও প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি আবু জাফর সূর্যের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজে’র সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বিশিষ্ট সাংবাদিক কুদ্দুস আফ্রাদ প্রমূখ প্রেসক্লাবে শোকসভায় বক্তব্য রাখেন।

এর পরই তথ্যমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দ্রুত সুস্থতার জন্য বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ঢাকা দক্ষিণ অফিস আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ তার বক্তব্যে এয়ার এম্বুলেন্সযোগে ওবায়দুল কাদেরের সিঙ্গাপুর রওনা হবার কথা জানান এবং সকলের কাছে আন্তরিকভাবে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চান।

‘সকলের দোয়া ও সুচিকিৎসার মাধ্যমে দলের সাধারণ সম্পাদক সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরবেন’ আশাবাদ ব্যক্ত করেন ড. হাছান।

ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাতের সভাপতিত্বে সহ-সভাপতি রুহুল আমিন রুহুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল স্বপন, আফসার হোসেনসহ ঢাকা দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড ও থানার কর্মীবৃন্দ মাহফিলে দোয়ায় অংশ নেয়।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24