মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ রাজনীতি

বিল্ডিং কোড যাচাইয়ে মাঠে নামছে রাজউকের ২৪ টিম

রাজধানীর বিভিন্ন বহুতল ভবন নির্মাণে বিল্ডিং কোড মানা হয়েছে কিনা তা যাচাইয়ে সোমবার থেকে ২৪টি টিম একযোগে কাজ করবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। আগামী ১৫ দিনের মধ্যে ভবনগুলোর সেই রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

রবিবার দুপুরে রাজউক অডিটোরিয়ামে এক বৈঠকে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রী। এসময় রাজউক চেয়ারম্যান আব্দুর রহমান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার রাজধানীর অভিজাত এলাকা বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে দাউদাউ করা ভয়ঙ্কর আগুনে পুড়ে যাওয়া বহুতল ভবন এফআর টাওয়ারের আগুনের ঘটনায় এবং ঢাকা শহরের বিদ্যমান ভবনগুলো বর্তমান অবস্থা সম্পর্কে আশু করণীয় বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে এ বৈঠকের আয়োজন করা হয়।

গৃহায়নমন্ত্রী বলেন, ‘যেসব ভবন পরিকল্পনা নকশা অনুযায়ী করা হয়নি সেসব ভবনের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। নিয়মের বাইরে যেসব ভবন থাকবে সেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি আরও বলেন, প্রতিটি বিল্ডিং যারা ব্যবহার করবেন তারা ভাড়াটিয়া হিসেবে বা সেখানকার মানুষ হিসেবে আগে দেখে নিতে হবে যে অগ্নিনির্বাপক ব্যবস্থা আছে কি না। অতিরিক্ত সিঁড়ি লাগানো আছে কিনা বা সব কিছু মেনে বিল্ডিং করা হয়েছে কিনা। যদি এসব নিয়ম মেনে না করা হয় তাহলে আপনি সেই ভবনটি ব্যবহার করবেন না।

দুর্ঘটনা ঘটলে আগে শুধুমাত্র বিল্ডিং মালিক এবং ডেভেলপার কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও এখনও থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তের কথা জানান শ ম রেজাউল করিম।’

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24