মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ দূর্ঘটনা বরিশাল

ভোলায় বাজারে আগুন লেগে ২০টি দোকান পুড়ে ছাই

ভোলা প্রতিনিধি//মো: নিশাত:

ভোলার বোরহানউদ্দিনে একটি বাজারে আগুন লেগে ২০টি দোকান পুড়ে গেছে। এতে ওই বাজারে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয় বলে জানা গেছে। মঙ্গলবার দিবাগত রাতে মেঘনা নদীর উপকূলবর্তী শেল্টার বাজারে এ দুর্ঘটনা ঘটে।

বোরহানউদ্দিনের ফায়ার সার্ভিস কর্মকর্তা খোরশেদ আলম বরিশালটাইমসকে জানান, স্থানীয় বড় মানিকা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেঘনার তীরবর্তী এলাকায় শেল্টার বাজারটি অবস্থিত। মাছ নির্ভর বড় এই বাজারে কামালের হোটেল থেকে আগুনের সূত্রপাত। কামাল তার দোকানের চুলার উপর রাতে লাকড়ি শুকাতে দেয়। এতে প্রথমে লাকড়িতে আগুন ধরে। পরে পার্শ্ববর্তী দোকানের গ্যাস সিলিন্ডারে আগুন লেগে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দুর্ঘটনার সংবাদ শুনে রাতেই স্থানীয় ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ এনামুল হক ঘটনা স্থান পরিদর্শন করেন। জসিম উদ্দিন হায়দার জানান, আগুনে বাজারে ২০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে দেড় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official