ফেব্রুয়ারি ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
পিরোজপুর বরিশাল

মঠবাড়িয়ায় অপহৃত কিশোরীকে উদ্ধার, গ্রেপ্তার ১

পিরোজপুরের মঠবাড়িয়া থেকে অপহরণ হওয়া কিশোরীকে চট্টগ্রাম ইপিজেড এলাকা থেকে উদ্ধার ও অপহরণকারী রাকিব হাওলাদার গ্রেপ্তার হয়েছে।

র‌্যাব-৮ এর মেজর জাহাঙ্গীর হোসেন এর নেতৃত্বে র‌্যাব-৭ এর সহযোগিতায় বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম ইপিজেড এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে কিশোরী উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাকিব মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের গিলাবাদ গ্রামের ইয়াহিয়া হাওলাদারের ছেলে।

র‌্যাব-৮ কর্মকর্তারা জানান, রাকিব হাওলাদার মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের ভেচকি গ্রামে থেকে ওই কিশোরীকে ২০২২ সালের শেষের দিকে কৌশলে অপহরণ করে ।

এঘটনায় ওই কিশোরীর পরিবার থেকে গত বছরের ২৮ ডিসেম্বর মঠবাড়িয়া থানায় একটি অপহরণ মামলা করা হয়। মামলাটি র‌্যাব-৮ ছায়া তদন্ত হিসেবে কার্যক্রম চালায়। অত্যাধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের অবস্থান সনাক্ত করে র‌্যাব-৭ এর সহযোগিতায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব আরও জানান, পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শুক্রবার দুপুরে উদ্ধারকৃত অপহৃতা কিশোরী ও অপহরণকারী রাকিব হাওলাদার মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official