মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ রাজনীতি

মানুষের মাথা নয়, গরু-ছাগলের মাথা কেনা যায়

গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন বলেছেন, মানুষের মাথা কেনা যায় না, গরু-ছাগলের মাথা কেনা যায়। যারা গরু-ছাগলের মতো বিক্রি হয় তারা দালাল হিসেবে পরিচিত।  কুশাসন থেকে জনগণ মুক্তি চায়, মিথ্যার উপর রাষ্ট্রও চলতে পারে না। দেশে সুস্থ রাজনীতির চাহিদা রয়েছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই।

শুক্রবার (০৮ মার্চ) দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর গণফোরামের বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. কামাল বলেন, জনগণের শক্তিকে ঐক্যবদ্ধ করে সার্বক্ষণিক জনগণের সঙ্গে থাকলে অচিরেই সুস্থ ধারার রাজনীতি দৃশ্যমান হবে। দেশের বেশির ভাগ মানুষ সুস্থ ধারার রাজনীতির পক্ষে। এ রাজনীতি চর্চা হতে থাকলে অপরাজনীতি চিরতরে বিদায় নেবে।

দলের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাইদুর রহমান সাইদ, আইযুব খান ফারুক, রফিকুল ইসলাম পথিক, হারুনুর রশীদ তালুকদার, মো. রওশন ইয়াজদানী, ফরিদা ইয়াছমীন, কাজী হাবিব, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, মিজানুর রহমান, লতিফুল বারী হামিম, এম শফিউর রহমান খান বাচ্চু,  আজাদ হোসেন, শফিকুল ইসলাম, হাবিবুর রহমান বুলু, রেজাউল হাসান, শেখ শহিদুল ইসলাম প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24