মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা জাতীয়

মোস্তাফিজের বিয়ে ও কনের ছবি

নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের শুভকাজটা সেরেই ফেললেন মোস্তাফিজুর রহমান। আজ (শুক্রবার) জুমার নামাজের পরপরই সাতক্ষীরায় নিজ গ্রামের বাড়িতে নতুন জীবনের সূচনা করেছেন কাটার মাস্টার।

mustafiz-wife

মোস্তাফিজের এই বিয়েটা অবশ্য হয়েছে লোকচক্ষুর অনেকটা আড়ালেই। কিছুটা লুকোচুরিও বলা যায়। গণমাধ্যমকর্মীসহ আত্মীয় স্বজনের অনেকেরই নিশ্চিত করে জানা ছিল না, ঠিক আজই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জাতীয় দলের এই তারকা পেসার।

mustafiz-4

তবে মোস্তাফিজ বিয়ে যে করতে যাচ্ছেন, এই খবরটা জানাজানি হয় মিডিয়ার কল্যাণে। স্ত্রী সামিয়া পারভীন সিমুর পরিচয়টাও অনেকের জানা হয়ে গেছে। তিনি মোস্তাফিজেরই মামাতো বোন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী।

mustafiz-wife

মোস্তাফিজ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের সন্তান। স্ত্রী সামিয়া পারভীন সিমু পার্শ্ববর্তী দেবহাটা উপজেলার হাদিপুর গ্রামের মো. রওনাকুল ইসলাম বাবুর মেয়ে। রওনাকুল ইসলাম সম্পর্কে মোস্তাফিজের মেজো মামা।

mustafiz-4

দুই পরিবার বিয়ের এই বিষয়টি গোপন রাখতে চাইলেও আদতে সেটা আর গোপন থাকেনি। সবাই-ই জেনে গেছেন। আনুষ্ঠানিকভাবে কনের ছবি প্রকাশ করা হয়নি। তবে আকাশে চাঁদ উঠলে যেমন ঢাকা যায় না। তেমনই আড়ালে থাকেনি মোস্তাফিজের জীবন সঙ্গিনীর ছবিও।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24