মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ রাজনীতি

শোভনকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডাকসু নির্বাচনে হেরে যাওয়ার পর নির্বাচিত ভিপি নুরুল হক নুরকে অভিনন্দন জানানো এবং নেতৃত্বের মাধ্যমে ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উত্তেজনা প্রশমনে যথাযথ ভূমিকা রাখায় প্রধানমন্ত্রী তাকে এই ধন্যবাধ জানান।

শনিবার বিকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান ডাকসুর নবনির্বাচিত নেতারা।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমি ওকে বলেছি যে জিতেছে তাকে অভিনন্দন জানাও। ফলাফল মেনে নাও। ও তাই করেছে। এ জন্য আমি শোভনকে ধন্যবাধ জানাই, ও যেভাবে নেতৃত্ব দিয়ে পরিস্থিতি শান্ত করেছে তাতে ওর রাজনৈতিক নেতৃত্বই ফুটে উঠেছে। একেই বলে নেতৃত্ব।

তিনি বলেন, ও (শোভন) একজন আওয়ামী পরিবারের সন্তান। ওর দাদা ছিলেন বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ সংগঠক ও কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি। ওর বাবাও ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24