মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ রাজনীতি

সমবায় সমিতিতে পৌনে ৭ লাখ লোকের কর্মসংস্থান: তাজুল ইসলাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সারাদেশে নিবন্ধিত সমবায় সমিতি রয়েছে ১ লাখ ৭৪ হাজার ৫৩৫টি। এসব সমিতির মাধ্যমে ৬ লাখ ৮৪ হাজার ৭০ জন লোকের আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

বুধবার সংসদে বৈঠকে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে বিরোধীদলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গার লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, এসব সমিতির মাধ্যমে সুবিধাভোগী পরিবারের পাশাপাশি ২৩ হাজার ১১৮টি সমবায় সমিতি ঋণদান কর্মসূচির সঙ্গে সংযুক্ত রয়েছে। তিনি আরও জানান, শুধু রংপুর জেলায় নিবন্ধিত সমবায় সমিতি ৮০টি।

এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) লিখিত প্রশ্নের জবাবে তাজুল ইসলাম জানান, সমবায় অধিদফতরের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় দেশের প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে সমবায় বাজার প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারের আছে। বর্তমানে সমবায়ের মাধ্যমে কৃষিপণ্যের বাজারজাতকরণ ও ভেল্যু চেইন উন্নয়ন প্রকল্প গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে, যা পর্যায়ক্রমে সব উপজেলায় সম্প্রসারিত করা হবে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24