মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ

সিরাজগঞ্জ মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম অংশে সংস্কার ও পরিবহন বিকল হওয়ার প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

শুক্রবার (১১ মার্চ) সকালে সেতুর পশ্চিমপাড় থেকে নলকা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ভোরে যানজট কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট বাড়তে থাকে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থেকে মহাসড়কের নলকা পর্যন্ত এলাকায় রাস্তার সংস্কার কাজ চলছিল। এতে সড়ক সরু হয়ে পরিবহন ধীরগতিতে চলতে থাকে। আস্তে আস্তে পরিবহনের চাপ বেড়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়। এর আগে ওই এলাকায় একটি ট্রাক বিকল হয়

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, মহাসড়কের নলকা ব্রিজের পশ্চিম অংশ সংস্কারের কারণে ভোর ৪টা থেকে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official