মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জাতীয় প্রশাসন

হিলি সীমান্তে বিপুল পরিমাণে গরু মোটাতাজাকরণ ট্যাবলেট জব্দ

দিনাজপুরের হাকিমপুরের মংলা সীমান্তে ভারতীয় গরু মোটাতাজাকরণ ট্যাবলেট, কসমেট্রিক্স পণ্য জব্দ করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। বৃহস্পতিবার রাতে সীমান্তের সাতকুড়ি এলাকা থেকে এসব জব্দ করা হয়।

এগুলোর মধ্যে রয়েছে, গরু মোটাতাজাকরণ ভারতীয় প্যারপটিন ট্যাবলেট ১ লাখ ১৪ হাজার পিছ, নিউসিপ ট্যাবলেট ২ হাজার পিছ, সিজিনটেন ট্যাবলেট ১৪ হাজার ৪শ’ ২০ পিছ, ভারতীয় কসমেট্রিক্স জনসন বেবী ওয়েল ১৩৯টি, পন্ডস হোয়াইট বিউটি ক্রিম ৬৬টি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৩৯ লাখ ৫৫ হাজার ১শ’ টাকা।

হিলি মংলা ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আবু সাঈদ জানান, ভারত থেকে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে দেশে বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য ও গরু মোটাতাজাকরণ ট্যাবলেট নিয়ে চোরাকারবারীরা প্রবেশ করেছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24