মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা

উড়ছেন বেনজেমা, উড়ছে রিয়াল

আগের ম্যাচে করলেন দুর্দান্ত হ্যাটট্রিক। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় করলেন পিএসজিকে। দুর্দান্ত সেই ফর্ম লা লিগাতেও ধরে রেখেছেন করিম বেনজেমা। ফরাসি ফরোয়ার্ড এবার করেছেন জোড়া গোল।

বেনজেমা উড়ছেন, উড়ছে রিয়াল মাদ্রিদও। মায়োর্কার মাঠে লা লিগার ম্যাচটি তারা জিতেছে ৩-০ গোলে। ভিনিসিয়াস জুনিয়রের গোলে এগিয়ে যাওয়ার পর দুবার জালে বল পাঠান বেনজেমা।

এই জয়ে শিরোপা দৌড়ে সেভিয়ার চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে গেল রিয়াল। ২৮ ম্যাচে ২০ জয় ও ৬ ড্রয়ে তাদের পয়েন্ট এখন ৬৬। সমান ম্যাচে সেভিয়ার পয়েন্ট ৫৬।

দাপট দেখিয়ে খেললেও ম্যাচের প্রথমার্ধে গোলমুখ খুলতে পারেনি রিয়াল। বরং একাদশ মিনিটে উল্টো বিপদে পড়তে বসেছিল। সতীর্থের ক্রস ডি-বক্সে ফাঁকায় পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি স্বাগতিক ফরোয়ার্ড ভেদাত মুরিখি।

৩৫তম মিনিটে প্রথম নিশ্চিত সুযোগটি পায় মায়োর্কা। রিয়াল ডিফেন্ডার ডি-বক্সে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে শট নেন পাবলো মাফেয়ো, কিন্তু তার নিচু শট গোলরক্ষককে পরাস্ত করলেও আটকে যায় পোস্টে।

দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে প্রথম গোলের দেখা পায় রিয়াল। বেনজেমার পাস থেকে বল পেয়ে নিচু শটে গোলরক্ষকের পায়ের ফাঁক গলে দলকে এগিয়ে নেন ভিনিসিয়াস।

৭৭তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। ডি-বক্সে ভিনিসিয়াস ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় রিয়াল। পাঁচ মিনিট পরই বদলি ডিফেন্ডার মার্সেলোর ক্রস থেকে দারুণ এক হেডে ব্যবধান ৩-০ করেন ৩৪ বছর বয়সী বেনজেমা।

সম্পর্কিত পোস্ট

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

বাংলাদেশ নিয়ে মুছে ফেলা টুইটের ব্যাখ্যা দিলেন গিলেস্পি

banglarmukh24._ad_1

মিরপুরে তামিমরা দিলেন মুশফিককে সংবর্ধনা

banglarmukh official

এশিয়ান কাপ নিশ্চিতে একই গ্রুপে বাংলাদেশ-ভারত

banglarmukh official

আইরিশদের হোয়াইটওয়াশ করতে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

banglarmukh official

এবার ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না শান্তর

banglarmukh official