মার্চ ১৫, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
প্রশাসন বরিশাল

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ছিল বাঙালির মুক্তির সনদ: বিএমপি কমিশনার

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে আলােচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি বরিশাল অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান।

জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি এস এম আকতারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, বিপিএম-বার, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট এ.কে.এম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা বীর বিক্রম এসপি (অবঃ) মো. মাহাবুব উদ্দিন আহম্মেদ, বীর মুক্তিযােদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতীক প্রমুখ।

এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল বীর শহীদদেরকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে বিশেষ অতিথির বক্তব্য বিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ছিল বাঙালির মুক্তির সনদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতির উদ্দেশ্যে দেওয়া এই ঐতিহাসিক ভাষণ স্বাধীনতার জন্য সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে জাতিকে অনুপ্রাণিত করেছিল। ইতোমধ্যে ইউনেস্কো এই ঐতিহাসিক ভাষণকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে।

দেশের জন্য বঙ্গবন্ধুর ত্যাগ ও স্বাধীনতার বিভিন্ন ইতিহাস তুলে ধরে তিনি আরো বলেন, আমরা যদি যার যার জায়গা থেকে সঠিকভাবে দেশ পরিচালনা করতে না পারি, তাহলে বঙ্গবন্ধুর রক্তের সাথে বেঈমানি করা হবে। আমাদেরকে বঙ্গবন্ধু, দেশ ও দেশের স্বাধীনতার ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official