মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা জাতীয় রাজনীতি

করোনা আতঙ্কে স্থগিত মুজিববর্ষের ক্রিকেট এবং কনসার্ট

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিসিবি কর্তৃক আয়োজিত বিশ্ব একাদশ বনাম অবশিষ্ট এশিয়া একাদশের মধ্যকার বিশেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ আপাতত স্থগিত করা হয়েছে। একই সঙ্গে স্থগিত ঘোষণা করা হয়েছে এ উপলক্ষে অনুষ্ঠিতব্য বিশেষ কনসার্টও।

আজ (বুধবার) বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ শুরুর প্রাক্কালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আলোচনা এবং গুঞ্জন- যাই বলা হোক না কেন, আগে থেকেই ছিল। মুজিববর্ষের অনুষ্ঠান যখন সরকারিভাবেই সীমিত করে আনা হয়েছে, জনসমাগমপূর্ণ অনুষ্ঠানগুলো স্থগিত ঘোষণা করা হয়েছে, তখন বিসিবিও যে একই উপলক্ষে বিশেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ এবং কনসার্ট আয়োজন করতে পারবে না- তা প্রায় নিশ্চিতই ছিল।

আগের দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আসেন বিসিবি সভাপতি। সেই সাক্ষাতে বিসিবি সভাপতিকে কি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী, সেটা অবশেষে জানা গেল আজ বিকেলে।

সন্ধ্যা নামার ঠিক আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসে পাপন বলেন, ‘আমাদের হাতে দুটি অপশন ছিল। ১৮ তারিখ এআর রহমানের যে কনসার্ট, সেটা আমরা ছোট করে করতে পারতাম, পরে সিদ্ধান্ত নিয়েছি যে এটা বড় করে হবে, যেভাবে করার পরিকল্পনা হয়েছিল। তাই আমরা এটাকে এখন পিছিয়ে দিয়েছি। পরিস্থিতির উন্নতি ঘটলে, পরে কোনো একটা সময় আমরা এটা আয়োজন করবো।’

এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ব্যাপারে বিসিবি সভাপতি বলেন, ‘এছাড়া ২১ ও ২২ মার্চ যে দুটি ম্যাচ আছে- সে দুটি নিয়েও সমস্যা হচ্ছে। যে বিশ্ব তারকারা আসবে তারা সবাই আসতে পারবে কি না, আবার আসলে যথাসময়ে ফিরতে পারবে কি না- এসব বিষয় নিয়েও প্রশ্ন উঠেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে, দুটি আয়োজনই আপাতত পেছানো হচ্ছে। পরে আমরা মাসখানেক সময় দেখে, সব পরিস্থিতি স্বাভাবিক হলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে যে কখন এগুলো করবো।’

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24