এপ্রিল ৪, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় ঢাকা রাজনীতি

কাদেরের আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ শুক্রবার বাদ জুমা বায়তুল মুকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মোনাজাতে মহান আল্লাহর নিকট তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি প্রার্থনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী।

মোনাজাতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শায়খ খন্দকার গোলাম মাওলানা কশেবন্দী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাংগঠনিক সম্পাদক হেদায়তুল ইসলাম স্বপন, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার, পরিচালক আনিছুর রহমান সরকার ও উপ-পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলামসহ সর্বস্তরের বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24