মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা

চলে এলেন নাজিবউল্লাহ, খেলবেন আবাহনীর প্রথম ৩ ম্যাচ

চলে এসেছেন আবাহনীর বিদেশি রিক্রুট নাজিবুউল্লাহ জাদরান। রোববার চ্যাম্পিয়নদের সঙ্গে অনুশীলনও করেছেন এ আফগান। আগামী ১৫ মার্চ রুপগঞ্জ টাইগার্সের সঙ্গে শেরে বাংলায় আবাহনীর হয়ে খেলবেন প্রথম ম্যাচ।

আবাহনী ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক আজিজ আজ জাগো নিউজকে জানিয়েছেন, নাজিবউল্লাহ জাদরান প্রথম তিন ম্যাচ খেলে চলে যাবেন। তারপর আমরা পাবো ভারতের টেস্ট ব্যাটার হনুমা বিহারিকে।

আগেই জানা আবাহনীর ফ্রন্টলাইনের লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন ধ্রুব এখন দক্ষিণ আফ্রিকা সফরে। আফিফ ছাড়া বাকি তিনজন টেস্ট দলে আছেন। তাই তাদের পক্ষে হয়তো প্রথম লিগ খেলা সম্ভব হবে না।

আফিফ ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরে প্রথম লিগের অন্তত ৫টি ম্যাচ খেলতে পারবেন। অগণিত আবাহনী সমর্থক ও ভক্তের কৌতূহলি প্রশ্ন, এবারের লিগে আকাশী হলুদ জার্সির দলের অধিনায়ক কে? আবাহনীর এবারের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।

আবাহনীর ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।

লিটন, নাজমুল শান্ত, আফিফ ও মাহমুদুল জয়ই শুধু নয়, চ্যাম্পিয়ন আবাহনীকে এবার প্রথম লিগ খেলতে হবে প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনকে ছাড়া। তিনি টিম ডিরেক্টর হয়ে দক্ষিণ আফ্রিকা গেছেন। তার অনুপস্থিতিতে ফয়সাল হোসেন ডিকেন্স ও তালহা জুবায়ের কোচিং করাচ্ছেন।

বাঁহাতি ওপেনার নাইম শেখ ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের সাথে আফগান অলরাউন্ডার নাজিবউল্লাহ জাদরানের পাশাপাশি প্রথম থেকে আবাহনী এবার দুই তরুণ শামিম পাটোয়ারী ও আর তৌহিদ হৃদয়ের সার্ভিসও পাবে।

সম্পর্কিত পোস্ট

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

বাংলাদেশ নিয়ে মুছে ফেলা টুইটের ব্যাখ্যা দিলেন গিলেস্পি

banglarmukh24._ad_1

মিরপুরে তামিমরা দিলেন মুশফিককে সংবর্ধনা

banglarmukh official

এশিয়ান কাপ নিশ্চিতে একই গ্রুপে বাংলাদেশ-ভারত

banglarmukh official

আইরিশদের হোয়াইটওয়াশ করতে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

banglarmukh official

এবার ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না শান্তর

banglarmukh official