মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় নির্বাচন প্রচ্ছদ রাজনীতি

জলঘোলা করার অপচেষ্টা করবেন না: বিএনপিকে তথ্যমন্ত্রী

বিএনপিকে উদ্দেশে করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ছাত্রদের রাজনীতি ছাত্রদের হাতেই থাকতে দিন। ছাত্র রাজনীতিকে জাতীয় রাজনীতিতে এনে জলঘোলা করার অপচেষ্টা করবেন না।

বুধবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত এক আলোচনায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

এ সময় তথ্যমন্ত্রী আরো বলেন, ডাকসু নির্বাচনে ছাত্রদল কেনো হারলো, সেজন্য তদন্ত কমিটি গঠন করুন। ডাকসু নির্বাচনে ছাত্রদল হেরে গেছে। ডান-বাম এমনকি অতি ডান-অতি বাম মিলেও ছাত্রলীগকে হারাতে পারেনি।

তথ্যমন্ত্রী বলেন, প্রায় তিরিশ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠানই সবচেয়ে ইতিবাচক দিক। ছাত্রদের আবার সুস্থ রাজনীতিতে ফিরিয়ে আনার বাস্তব পদক্ষেপ হচ্ছে ডাকসুর নির্বাচন।

তিনি বলেন, বঙ্গবন্ধু যখন যুদ্ধবিধ্বস্ত দেশকে সুসংহত করে উন্নতির পথে এগিয়ে নিয়ে চলছিলেন, তখনই যারা দেশের স্বাধীনতা চায়নি, তারা তাকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করে। এখনো তারাই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে অবাক করা উন্নয়ন সহ্য করতে পারছে না।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24