মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
প্রশাসন বরিশাল

ঝালকাঠিতে শিশুর আঙুল কামড়ে নেওয়ার দায়ে চাচির কারাদণ্ড

শিশুর আঙুল কামরে নেওয়ার দায়ে ওই শিশুর চাচি শিউলি বেগমকে (৩৪) ২ বছরের সশ্রমকারাদন্ড ও ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের দণ্ডাদেশ দিয়েছেন ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। তবে শিউলি বেগমের স্বামী মো. ইসাহাক আকনকে খালাস দিয়েছেন আদালত। আজ বুধবার বিচারক মো. পারভেজ শাহরিয়ার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত শিউলি বেগম রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামের ইছা আকনের স্ত্রী।

২০১৯ সালের ১২ জানুয়ারি সকাল ৯টায় ২ ভাইয়ের মধ্যে জায়গা-জমি নিয়ে বিরোধের সূত্রে মারামারির ঘটনা ঘটে। এ সময় মরিয়ম বেগমকে শিউলি বেগম মারধর করাকালিন মরিয়ম বেগমের ছেলে ঠেকাতে আসলে শিউলি বেগম তার ডান হাতের অনামিকা আঙুলটি কামড়ে মাংস তুলে নেয়।

এরপর মরিয়ম বেগম বাদী হয়ে রাজাপুর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম ২০১৯ সালে ২৮ ফেব্রুয়ারি শিউলি বেগম ও তাঁর স্বামী মো. ইসাহাক আকনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করেন। আদালত ৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে এই রায় দিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official