মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ রাজনীতি

দেশে যে নৈরাজ্য চলছে তার প্রতিক্রিয়ায় নিরাপদ সড়ক আন্দোলন’

সারা দেশে যে নৈরাজ্য চলছে তার প্রতিক্রিয়ায় নিরাপদ সড়ক আন্দোলন শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত গণঅনশনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, সরকার মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, দেশে আইনের কোনো শাসন নেই, এই দখলদার সরকারের জনগণের কোনো সমর্থন নেই। তাই তারা সম্পূর্ণভাবে ব্যর্থ মানুষকে শান্তি ও জীবনের নিরাপত্তা দিতে। দেশের মানুষকে ইচ্ছে করলেই দমন করা যাবে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে, তাই রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে হাজার হাজার, লাখ লাখ নেতাকর্মীকে গ্রেফতার করে আজকে ক্ষমতায় বসে থাকতে হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24