মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় রাজনীতি স্বাস্থ বার্তা

‘পরিস্থিতি খারাপ হলে স্কুল-কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয়া হবে’

বাংলাদেশে করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক আছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পরিস্থিতি বিবেচনায় স্কুল কলেজ বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।

আজ শনিবার (১৪ মার্চ) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা প্রতিরোধে কঠোর নজরদারি চলছে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, সরকারিভাবে বেসরকারিভাবে সারা বাংলাদেশে আমরা খোঁজ খবর প্রতিনিয়তই রাখছি। প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের নজরদারি চলছে। সময়মতোই আমরা পদক্ষেপ নেবো। কারণ এখন এটাকে নিয়ে প্যানিক করে কোন লাভ নেই। আমাদের এখানে বিষয়টা ওই পর্যায়ে আসেনি। নতুন করে সংক্রমণ হওয়ার কোন খবর আমরা পাচ্ছিনা।

তিনি আরো বলেন, এই অবস্থায় সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করুন। যদি অবস্থা খারাপের দিকে মোড় নেয় বা স্কুল কলেজ বন্ধ দেওয়ার মতো পরিস্থিতি হয় তাহলে আমরা অবশ্যই সেটা করবো। আপনারা আস্থা রাখুন সরকারের প্রতি।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24