মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ ঢাকা দূর্ঘটনা প্রশাসন বরিশাল

বরিশালগামী লঞ্চে আগুন, ৮ কেবিন পুড়ে ছাই

অনলাইন ডেস্ক:

বুড়িগঙ্গা নদীর দক্ষিণ প্রান্তে তেলঘাট ডগইয়ার্ড এলাকায় মঙ্গলবার দুপুড়ে এম ভি ঝাণ্ডা-২ নামের একটি বরিশালগামী একটি লঞ্চের তৃতীয় তলায় রিপিয়ারিং কাজ করার সময় আগুন লেগে ৮ কেবিন পুড়ে যায়। খবর পেয়ে বিআইডাব্লিউটিএ ও সদরঘাট ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনা স্থালে পৌঁছে প্রায় ৫০ মিনিটের চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

লঞ্চটি রিপিয়ারিং কাজ করার সময় দুপুরে ওয়েলডিং থেকে আগুনের ফুর্কা কেবিনের তোশকে পড়ায় আগুনের সূত্রপাত ঘটে। এতে ক্ষতির পরিমাণ তদান্তিন রয়েছে।ঢাকা নদী বন্দর যুগ্ম পরিচালক একে এম আরিফ উদ্দিন ও সদর ঘাট নৌ পুলিশ থানার ওসি আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, লঞ্চটি রিপিয়ারিং কাজ করার সময় দুপুরে ওয়েলডিং থেকে আগুনের সূত্রপাত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে করে কোনো প্রকার হতা-হত বা বড় ধরনের ক্ষতি সাধন হয়নি বলে জানা গেছে।লঞ্চটি ঢাকা ও বরিশালের রাঙাবালি নৌ রুটে চলাচল করতো। বুড়িগঙ্গা নদীর দক্ষিণ প্রান্তে কেরানীগঞ্জের তেলঘাট ডগইয়ার্ডে গত তিনদিন ধরে লঞ্চটির রিপিয়ারিং কাজ চলছিল।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official