মার্চ ১২, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
আদালতপাড়া প্রশাসন বরিশাল

বরিশালে দুদকের চার্জশিট কোর্ট ইন্সপেক্টর ও তার স্ত্রীর বিরুদ্ধে

নিউজ ডেস্ক:

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বরিশাল মহানগর কোর্টের পুলিশ ইন্সপেক্টর ফিরোজ কবির ও তার স্ত্রী সাবরিনা আহমেদ ইভার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক সৈয়দ আতাউল কবির চার্জশিট দাখিল করেন।

পরে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার চার্জশিটটি দেখে পরবর্তী বিচারের জন্য ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে মামলাটি বদলির আদেশ দেন।

সোমবার (১১ মার্চ) দুর্নীতি দমন কমিশন বরিশাল অফিসের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ৪ কোটি ৩০ লাখ ৬২ হাজার ৬৮৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক সৈয়দ আতাউল কবির মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর ১৮ অক্টোবর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের সম্পত্তি জব্দ করার আদেশ দেন।

এরপর সৈয়দ আতাউল কবির মামলাটি তদন্ত করে চার্জশিট দাখিল করেন। এতে ৩১ জনকে সাক্ষী করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official