মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ নারী ও শিশু প্রশাসন বরিশাল

বরিশাল আগৈলঝাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বরিশালের আগৈলঝাড়ায় নার্গিস আক্তার নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ মার্চ) সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এরআগে উপজেলার বাগধা গ্রাম থেকে বৃহষ্পতিবার দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার দক্ষিন বাগধা গ্রামের দাউদ হাসানের সাথে আট মাস পূর্বে পার্শবর্তী উজিরপুর উপজেলার পূর্ব সাতলা গ্রামের নান্নু পাইকের মেয়ে নার্গিস আক্তারের বিবাহ হয়। স্বামী দাউদ ঢাকায় চাকুরী করায় নার্গিস শশুরবাড়িতেই থাকতেন। শশুরবাড়ির লোকজন বৃহষ্পতিবার দিবাগত রাতে নার্গিসকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.অমৃত জানান, অনেক আগেই নার্গিস মারা গেছে।

এ খবর শুনে নার্গিসের শশুরবাড়ির লোকজন হাসপাতাল থেকে মরদেহ নিয়ে দ্রুত সটকে পরে।খবর পেয়ে এসআই নাসির উদ্দিন দক্ষিন বাগধা গ্রামে গিয়ে নার্গিসের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শশুরবাড়ির লোকজন নার্গিস ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবী করলেও তারা মৃত্যুর পর থেকে আত্মগোপনে রয়েছেন।

আগৈলঝাড়া থানার এসআই নাসির উদ্দিন জানান, গৃহবধূ নার্গিসের মরদেহ বাগধা গ্রাম থেকে রাতেই উদ্ধার করে তিনি থানায় নিয়ে আসা হয়। যে ঘটনায় প্রাথমিকভাবে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন সাংবাদিকদের জানান, নার্গিসের মরদেহ উদ্ধার করে শুক্রবার মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official