মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
দূর্ঘটনা প্রশাসন বরিশাল

বরিশাল কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

অনলাইন ডেস্ক:

বরিশাল কেন্দ্রীয় কারাগারে কবির সিকদার (৪০) নামে এক কয়েদির রহস্যজনক মৃত্যু হয়েছেন। শুক্রবার বেলা ১টার দিকে কারা কর্তৃপক্ষ তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসাপাতালে নিয়ে গেলে সেখানকার ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। অভিযোগ উঠেছে কারা কর্তৃপক্ষের নির্যাতনে তিনি মারা গেছেন।

তবে কারা কর্তৃপক্ষের দাবি কবির সিকদার আত্মহত্যা করেছেন। কবির সিকদার পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার দলিল উদ্দিন সিকদারের ছেলে।

তিনি ভোলার মনপুরা থানার একটি চুরি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। কারাগারে চন্দ্রদ্বীপ নামক ভবনটিতে তিনি ছিলেন।

বরিশাল কারাগারের জেলার ইউনুস জামান জানিয়েছেন- কারাগারের ভেতরে খুঁজে কবির সিকদারকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরে কারা অভ্যন্তরে ডিভিশন ভবনের রান্না ঘরের স্টোর রুমের আড়ার সাথে গামছা পেচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় কবির সিকদারকে দেখতে পায় কয়েদিরা। খবর পেয়ে কারা কর্তৃপক্ষ তাঁকে উদ্ধার করে শেবাচিমে নিয়ে যায়। সেখানে ডিউটিরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official