মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ দূর্ঘটনা বরিশাল

বরিশাল-ঢাকা মহাসড়কে প্রাণ গেলো ৫ জনের

বরিশাল-ঢাকা মহাসড়কের মুকসুদপুর উপজেলা নামক স্থানে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ জন নিহতের খবর পাওয়া গেছে। রোববার উপজেলার দিগনগরে এ দুর্ঘটনাটি ঘটে। তবে দুর্ঘটনায় নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকা যাচ্ছিলো প্রাইভেটকারটি। মুকসুদপুর উপজেলার দিগনগরে আসলে, স্পিডব্রেকার ক্রস করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগলে, প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা তিন যাত্রী দগ্ধ হয়ে মারা যান।

মো. আতাউর রহমান আরও জানান, জানান, দগ্ধ প্রাইভেটকারের আরও ২ জনকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official