মার্চ ১৩, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ ঢাকা প্রশাসন বরিশাল

বরিশাল থেকে চুরি হওয়া ৪০ লাখ টাকা মূল্যের ট্রাক গাজীপুরে উদ্ধার, চোর আটক

অনলাইন ডেস্ক:

বরিশাল নগরী থেকে চুরি হওয়া একটি ট্রাক গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় চোরকেও গ্রেপ্তার করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশ এই সফল অভিযান চালিয়েছে।

শুক্রবার পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এই অভিযানের বিষয়টি সাংবাদিকদের অবহিত করা হয়েছে।

গ্রেপ্তার চোর বাবু মিয়া লক্ষীপুর জেলার রাজবাড়ি উপজেলার আব্দুস সোবাহান মিয়ার ছেলে।

বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানিয়েছেন,গত ১০ জানুয়ারি শহরের আব্দুর রব সেরনিয়াবাত ট্রাকস্ট্যান্ড থেকে ৪০ লাখ টাকা মূল্যের একটি ট্রাক চুরি হয়। ওই ঘটনায় ১৪ জানুয়ারি ট্রাক মালিক হানিফ তালুকদার বাদী হয়ে একটি মামলা করেন।

পরে পুলিশ দীর্ঘদিন তদন্ত করে ৭ মার্চ সকালে ট্রাকটি গাজীপুর জেলার কামারপাড়া ব্রিজের ঢাল থেকে উদ্ধার করে। এসময় চোর বাবু মিয়াকেও গ্রেপ্তার করা হয়। তবে এই ঘটনায় জড়িত আরও তিন চোর মো. মনির, লিখন ও কুদ্দুসকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official